সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে কাজী জাফর আহমদের ৮৫ তম জন্মবার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি  : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের ৮৫তম জন্মবার্ষিকীতে দিনব্যাপী কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা জুলাই শনিবার বাদ আছর চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ি মসজিদে দোয়া মাহফিলে মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন চিওড়া কাজী বাড়ি মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা অহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার খবির আহমদ মজুমদার, উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদ, প্রভাবশালী নেতা বিল্লাল হোসেন স্বপন, পৌরসভা যুব সংহতি নেতা মোহাম্মদ শাহজাহান, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জাফর আহমদ ভুঁইয়া, বাহার উদ্দিন মজুমদার, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা লুৎফর রহমান, মাহবুব হোসেন, ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দিন মেম্বার, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ডাঃ মুকবুল আহমদ, জানে আলম দোভাষী, আলী আহমদ, আলি আকবর, মোহাম্মদ শাহীন আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ বাবুল, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ওবায়েদুল হক পাটোয়ারী, মুকবুল আহমমদ, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন মজুমদার, কাজী মাহবুব, কাজী সাহেদ, মোহাম্মদ মানিক প্রমুখ।
উল্লেখ্য, ১৯৩৯ সালের পহেলা জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *