রাত ১:৪৭ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন-রাশিয়া-ভারত একজোট, আমেরিকার বিরুদ্ধে মহড়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছে তিন পরাশক্তি চীন, রাশিয়া ও ভারত। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মঞ্চে উঠছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন পরাশক্তির উপস্থিতি গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর জন্য শক্তিশালী সংহতির একটি দৃষ্টান্ত হবে।সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন আয়োজিত এই সম্মেলনে শি, পুতিন ও মোদি ছাড়াও ২০টির বেশি দেশের বিশ্বনেতা উপস্থিত থাকবেন। মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য এই বৈঠক একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্মেলনকে চীন সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইবে যেন তারা দেখাতে পারে, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি বিকল্প আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হতে পারে। দ্য চায়না-গ্লোবাল সাউথ প্রজেক্ট গবেষণা সংস্থার প্রধান এরিক ওলান্ডার বলেন, এই সম্মেলন চীন, ইরান, রাশিয়া ও ভারতের বিরুদ্ধে হোয়াইট হাউসের সব প্রচেষ্টার অকার্যকারিতা প্রমাণ করবে।

এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছরের বেশি সময় পর চীন সফর করবেন। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাতের পর দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে।

এর আগে গত বছর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতারা মুখ ফিরিয়ে নিলেও মোদি ও শি এক মঞ্চে পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *