রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি র‍্যাব-৭ এর হাতে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ আমার অহংকার এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

মামলার বাদী হালিমা বেগম এবং আসামী মোঃ ইউসুফ সর্দার (৬০) প্রতিবেশী। ভিকটিমের মা হালিমা বেগম গত ৩১ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ স্বামী ও তিন সন্তানকে নিজ বাড়িতে রেখে তার বাবার বাড়ি বেড়াতে যান। গত ০১ জানুয়ারী ২০১৭ ইং তারিখ বিকাল আনুমানিক ১৫০০ ঘটিকায় হালিমা বেগম এর ৪র্থ শ্রেণী পড়ুয়া মেয়ে ভিকটমি তার প্রতিবেশি মোঃ ইউসুফ সর্দার এর বাড়ীতে আমলকী কুড়াতে যায়। প্রতিবেশি মোঃ ইউসুফ সর্দার ভিকটিমকে আমলকী দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে ধষর্ণের বিষয়টি পরিবারকে জানালে ভিকটিমকে প্রথমে ভূজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আসামী মোঃ ইউসুফ সর্দার এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার ভূজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-০৩ তারিখ-০৫ জানুয়ারী ২০১৭, ধারা-নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ (সঃ/২০০৩) এর ৯(১)। মামলা দায়েরের পর হতে আসামী মোঃ ইউসুফ সর্দার আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী মোঃ ইউসুফ সর্দার এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে পলাতক আসামী মোঃ ইউসুফ সর্দার’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫,০০,০০০/= টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *