
মিরেরসরাই প্রতিনিধি : আজ ১২ জুন মিরসরাই থানা গেইটের দক্ষিন পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে চট্টগ্রামগামী যাত্রীবাহী গ্রীনলাইন এসি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৪০১) তল্লাশী করে ৭ কেজি গাঁজা, যার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা ও ৩০ বোতল ফেন্সিডিল, যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকাসহ আসামী পারভেজ উদ্দিন (৩০) ও সাহাব উদ্দিন প্রকাশ সাদ্দাম (২৯) কে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।