
মিরসরাই উপজেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জ এর এডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড অবস) মো. মাহফুজুর রহমান গতকাল মিরসরাই উপজেলার বড়তাকিয়া গরুর হাট আকস্মিক পরিদর্শন করেছে । গরুর হাটে অবস্থানকালে হাটের ইজারাদার, গরু ক্রেতা- বিক্রেতাগনের সাথে হাসিল দেওয়া- নেওয়া ও বিবিধ আইনশৃঙ্খলা সংক্রান্তে কথাবার্তা বলেন। চোর, ছিনতাইকারি,ঠকবাজ, প্রতারক, জাল নোট সংক্রান্তে অতি সতর্ক থেকে দায়িত্বরত অফিসার ফোর্সদের ডিউটি সুচারুরূপে পালন করতে নির্দেশ প্রদান করেন।জাল নোট সংক্রান্তি কোন তথ্য পাওয়া মাত্রই সর্বসাধারণকে পুলিশের সহযোগিতা গ্রহণ করার অনুরোধ করেন।