সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায়
তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের
মঙ্গলবার (০৪ জুন) দিবাগত রাত দুইটার দিকে জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম তানভীর আহমেদ ভুঁইয়া (৩২)। তিনি একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা। তানভীর বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে। আটক ব্যক্তির নাম সেলিম মিয়া।
অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর অভিযোগ, রাত দুইটায় তানভীর ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্বামীর সঙ্গে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। তানভীরকে পেটানোর পর অচেতন ও এক পর্যায়ে মারা যায়।
বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুঁইয়া জানান, ঘটনা শুনামাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি এতোই ঘনবসতিপূর্ণ যে, ওই বাড়িতে কোনো উঠান নেই। এতো বড় ঘটনাটি বাড়ির বা পাশের মানুষ জানবে না সেটা হতে পারে না। স্থানীয়রা মুখ খুলছে না।
এদিকে নিহত তানভীরের মা নিলুফা বেগমের দাবি, ছেলে পরিকল্পিত হত্যার শিকার। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি হত্যার বিচার চাই।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত জানান, মরদেহ আঘাতের চিহ্ন আছে। তবে হত্যা কারণ এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *