রাত ৪:০২ বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের ১৭ নং ওয়ার্ডে খায়রুল ইসলামের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বাসন(গাজীপুর)প্রতিনিধিঃ-
গাজীপুর মহানগরের ১৭ নং ওয়ার্ড বাসন থানার মোগল খান আলহাজ্ব মোঃ আবুল হোসেন টাওয়ারের সামনে গতকাল মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ নং ওয়ার্ডের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল সালাম সরকারের পরিচালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী সামসুল ইসলাম, হাজী আবু ইউসুফ মিয়া, হাজী দেওয়ান মফিজ উদ্দিন, হাজী নজরুল ইসলাম সরকার, হাজী আব্দুল বাতেন মোল্লা, হাজী সোহেল মুন্সি, হাজী আব্দুল সালাম সরকার, মোঃ মোশারফ হোসেন দেওয়ান, আলহাজ্ব কাজী মোঃ আমিন হোসাইন, আলহাজ্ব শামসুল আলম,আলহাজ্ব আশরাফুল আলম সোহেল, মফিজুর ইসলাম,শামসুল আলম,মোশারফ হোসেন সরকার, নুরুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *