
স্টাফ রিপোর্টার :২০২২-২০২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় গাজীপুর -২ আসনের অনুকূলে বরাদ্দকৃত অর্থ বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের চেক বরাদ্দ অনুষ্ঠানে গাজীপুরের জেলাপ্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো: জাহিদ আহসান রাসেল এম পি। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতা উল্লাহ মন্ডল সহ স্থানীয় আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ প্রধান অতিথি সকল ধর্মীয় শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রধানে হাতে চেক হস্তান্তর করেন।