রাত ৩:৩৩ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপহার সামগ্রিক বিতরণ

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি :ওয়ার্ল্ড  ভিশন, টংগী আরবান প্রোগ্রামের উদ্যোগে ৩৭৫ জন শিশুর মাঝে উপহার সামগ্রী বিতরণ, পরিবেশ রক্ষায় শিশু ফোরামের বাচ্চাদের মাঝে ৫০০শত ফলজ গাছের চারা বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে দুটি নতুন ভেনগাড়ী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: সোলেমান হায়দার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শামসুন নাহার এম পি।  উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোস্তফা হুমায়ুন হিমু সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তোলার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধে সকল অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *