
স্টাফ রিপোর্টার : টঙ্গী ও টংগীর আশেপাশের এলাকাগুলোর ১৯ টি উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক মহোদয়গণ উত্তরা ইউনিভার্সিটির সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার পার্টিতে উপস্থিত হন টঙ্গীর এনফসি রেস্টুরেন্টে। উত্তরা ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর মাহফুজ উল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদ আজিজ অ্যাডভাইজার, (এডমিশন এন্ড প্রমোশন), প্রফেসর ডক্টর শাহরুখ আদনান,ডিরেক্টর,(ব্র্যান্ড কমিউনিকেন এন্ড অ্যাডমিশন), প্রফেসর রফিকুল ইসলাম অধ্যক্ষ( টংগী সরকারি কলেজ),মনিরুল ইসলাম রাজিব অধ্যক্ষ, (এম এন কলেজ), আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহ টংগীর বিভিন্ন কলেজের পরিচালক ও শিক্ষক -শিক্ষিকা উপস্থিত ছিলেন। উত্তরা ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসের সুযোগ সুবিধা,অফার এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন ক্যাম্পাস এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বহুমুখী আলোচনা করেন উত্তরা ইউনিভার্সিটির ডিরেক্টর , আর উত্তরা ইউনিভার্সিটির এডভাইজার আবিদ আজিজ উত্তরা ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন যা আগত অতিথিদের দারুণভাবে মুগ্ধ করে।অনুষ্ঠান শেষ হয় সবাই এক সাথে ইফতার করার মাধ্যমে।