বিকাল ৫:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সংসদীয় আসন বেড়ে ৬, এলাকায় মিষ্টি বিতরণ

গাজীপুর  প্রতিনিধি:

গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনকে জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে বাড়িয়ে ৬টি আসন করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আগামী ২/৩ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ আদমশুমারী অনুসারে ও জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। একারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

পুনঃনির্ধারিত নতুন ৬ আসনের এলাকাগুলো হলো গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানার সবগুলো ওয়ার্ড অর্থাৎ ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত, পূবাইল থানার ৪টি ওয়ার্ড ৩৯, ৪০, ৪১ ও ৪২ নাম্বার ওয়ার্ড এবং গাছা থানার ৭টি ওয়ার্ডের ৫টি যথাক্রমে ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড। বাকি ৩২ ও ৩৩ নাম্বার ওয়ার্ড গাজীপুর ২ আসনে সংযুক্ত হয়েছে। অর্থাৎ গাজীপুর ৫ আসন থেকে পূবাইল থানার ৪টি ওয়ার্ডকে কর্তন করে নতুন ৬ আসনে সংযুক্ত করা হয়েছে।

গাজীপুর-৫ আসনটি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে পূর্বের ন্যায় অখন্ডিতই রাখা হয়েছে। গাজীপুর ৫ আসনের সাথে ব্যাপক কাটাকাটি হয়েছে।পূবাইল থানার পুরোপুরি এলাকা ৬ আসনে যুক্ত হয়েছে। যা আগে বহু বছর গাজীপুর-২ আসনে অন্তর্ভূক্ত ছিল। পরে কালীগঞ্জ উপজেলার ৫ আসনে সংযুক্ত করা হয়েছিল।

গাজীপুর-২: গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে ৩৩ নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৩: গাজীপুরের শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল ঘর ও পিরোজালি ইউনিয়ন এলাকা এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৪: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন পূর্বের ন্যায় ঠিক রাখা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন সীমানা নির্ধারণের ফলে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে। আগে ছিল ৫টি আসন, এখন একটি বেড়ে জেলায় হবে ৬টি সংসদীয় আসন।

গাজীপুর-১: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *