রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,চালক নিহত

শ্রীপুর (গাজীপুর ( প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক চালক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান।

নিহত  মো. মফিজুল ইসলাম (৪০) উপজেলার সোহাদিয়া গ্রামের প্রয়াত হাসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজুল, মারুফ ও সজিব উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকবাহী বাসের চালক। মফিজুল ও সজিবের বাস রাতে ত্রিমোহনী এলাকায় রাখা ছিল।

সকালে মারুফের বাসে করে মফিজুল ও সজিব ত্রিমোহনী যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা*রা যান।

তবে খাদে পড়ার আগেই মারুফ ও সজিব বাস থেকে লাফিয়ে নেমে গেলেও মফিজুল নামতে পারেনি বলে জানান এসআই আমিনুল।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *