রাত ১২:২৯ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কোনাবাড়ি থানার ওসি একেএম আশরাফ উদ্দিন।

নিহত ৩০ বছরের আমিনুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের সাহা আলীর ছেলে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়িতে সপরিবারে ভাড়ায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বেরিয়ে যান আমিনুল। গভীর রাতে বাসার অদূরে তার গলা*কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, নিহতের লাশের পাশে অটোরিকশা এবং সঙ্গে থাকা টাকা পয়সাও ছিল। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *