রাত ২:০৫ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার :গাজীপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল শনিবার স্থানীয় টেক নগপাড়াস্থ সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সোসাইটির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম বাবুলের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হুমায়ুন হিমুর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি

বীরমুক্তিযোদ্ধা  কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের সাবেক পিপি রফিক উদ্দিন, শ্রমিক নেতা ওসমান আলী, আওয়ামী লীগ নেতা মোকসেদ আলম, খালিকুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আব্দুল কাদের মন্ডল, আইনজীবী আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান খান,  কাউন্সিলর রুখসানা রুজি, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অধ্যাপক আবুল হোসেন, আসকর আলী, ফজলুল আলম, কোহিনুর আক্তার, নুসরাত জাহান, গোলাম মোস্তফা, এডভোকেট রাখি, আশরাফুল আলমসহ সোসাইটির সদস্য এবং অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *