
নিজস্ব প্রতিবেদক : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।আজ গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন পর পর তিনবার। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিন বার।