বিকাল ৪:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

জেলা প্রতিনিধি, গাজীপুর:

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩ইং নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বঙ্গতাজ অডিটোরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রার্থীদের মাঝে  প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে  ৮ জন মেয়র পদে এবং ৩২৯ জন কাউন্সিলর পদে লড়ছেন। একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাকে আর প্রতীক দেয়ার প্রয়োজন হয় নি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট  আজমত উল্লা খান পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টি মনোনীত এম এম নিয়াজউদ্দিন পেয়েছেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান পেয়েছেন হাতপাখা।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাতা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক।

জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল, গণ ফ্রন্টের আতিকুল ইসলাম মাছ এবং স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি হাতি ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পেয়েছেন। সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের ১৯টি পদে ৭৭ জন এবং ৫৭ টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে  ফয়সাল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই ওয়ার্ডে প্রতীক বরাদ্দের প্রয়োজন পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *