রাত ১১:৪৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :গাজীপুর মহানগর এর বাসন থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভায় অনুষ্ঠিত হয়। বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল বারীর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন – ৩১৩ এর সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া এম.পি, গাজীপুর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সাবেক সদস্য এড. শফিকুল ইসলাম বাবুল, বাসন থানা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আবুল কাশেম, ১৪ দলীয় জোটের গণতন্ত্র পার্টির সভাপতি আবুল কাশেম, ১৪ দলীয় জোটের জাসদ সভাপতি রাশেদ, কেন্দ্রীয় তাতী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল বারী স্বপন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ও ১নং যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার, গাজীপুর মহানগর শ্রমিক লীগের ১নং যুগ্ম-আহবায়ক কবির আহমেদ মন্ডল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *