বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানার সম্মানিত নাগরিকদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন

ডেস্ক রিপোর্ট :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ গাজীপুরের গাছা মেট্রো থানাবাসীকে  ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।  শুভেচ্ছা বার্তায় কামাল উদ্দিন  সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও  বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
তিনি আরো বলেন, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক সে প্রত্যাশা রইলো। গাছা মেট্রো থানা সহ  সমগ্র বাংলাদেশের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
গাছাবাসী  ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন কামাল উদ্দিন । এছাড়াও দেশেবিদেশে অবস্থানরত  সকলের নিরাপদ স্বাস্থ্যরক্ষা ও সুস্থতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *