রাত ৩:৪৯ বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহানগর ৫০ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

টঙ্গী প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ৫০ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গাজীপুরা কাজী বাড়িতে অনুষ্ঠিত হয়। ৫০ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কাজী আবু সাইদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুরা ঈদগাহ কমিটির সভাপতি কাজী বেলায়েত হোসেন বেলু, উত্তরণ স্কুলের প্রতিষ্ঠাতা কাজী নুরুল আমিন বাবু, আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর, কাজী আবু তালেব মডেল একাডেমির প্রতিষ্ঠাতা কাজী নাজমুল হক, কাজী ইকবাল, সাবেক ছাত্র নেতা কাজী রাব্বি হাসান শুভ, যুবলীগ নেতা কাজী সিহাব,৫০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ আহসান প্রান্ত,ছাত্র নেতা অপু সরকার প্রমুখ। আলোচনা শেষে গাজীপুরা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব কারী আবু হানিফা সিকদার দোয়ার মাধ্যমে দোয়া মাহফিল শেষ করেন। দোয়া মাহফিল শেষ করে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *