
স্টাফ রিপোর্টার : আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস পালনের অংশ হিসেবে আজ জেলা প্রশাসন, গাজীপুর এবং পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের আয়োজনে পরিবেশ পদযাত্রা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও গাছের চাড়া বিতরণ করা হয়। আজকের সকল আয়োজনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গাজীপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে শাখার কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা.মুহাম্মদ সালমান এবং সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, যুগ্ম সম্পাদকবৃন্দ ফজলে নিজামী মনি, অধ্যাপক মো: আমিনুল ইসলাম তিতাস ও অধ্যাপক ড.মো: জাবের আহমেদ অংশগ্রহণ করেন। আলোচনার সভায় বাপা গাজীপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা.মুহাম্মদ সালমান বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি সহ বাপা’র অন্যান্য নেতৃবৃন্দ, গাজীপুরের জেলা প্রশাসক মো: আনিসুর রহমানের নিকট গাজীপুরকে প্ল্যাস্টিক পলিথিনের দূষণ থেকে রক্ষার জন্য কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আনিসুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন এবং গাজীপুরকে দূষণ মুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এক্ষেত্রে জেলা প্রশাসক বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সহ বিভিন্ন সংগঠন ও নাগরিকদের এগিয়ে এসে, একসঙ্গে কাজ করতে অনুরোধ করেন।