রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন এডভোকেট আজমত উল্লাহ খান

 

স্টাফ রিপোর্টার : গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে অ্যাড. আজমত উল্লা খানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ(গাউক) এর আইন-২০২০ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী অ্যাড. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *