রাত ১:৩০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাছাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাছা (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গাছাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ গাছা থানা পুলিশ। গত বুধবার রাতে গাছা থানা এলাকার ৩২নং ওয়ার্ড পশ্চিম জাঝর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে৭৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, (১) গাজীপুর জেলা, গাছা থানা ৩২ নং ওয়ার্ড পশ্চিম জাঝর গ্রামের মৃত:ওমর আলী ছেলে মোঃইদ্রিস আলী(৪০), (২) একই এলাকার আতাউর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান(২১), একই এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল খালেকের মেয়ে মোসঃ লাভলী আক্তার (৩০) পুলিশের অভিযানের সময় পালিয়ে যায়। গাছা থানার এ এসআই তরুণ কুমারদেব জানান, গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ৩২নং ওয়ার্ড পশ্চিম জাঝর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাত ২.৫০ মিনিটে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ও ১ জন মাদক ব্যবসায়ী পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃতরা জানান,তারা দীর্ঘদিন যাবৎ গাছা থানাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা করে আসছিল। তাদের মধ্যে ১ নং আসামী বিরুদ্বে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ ৮ টি মামলার রয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃইব্রাহীম হোসেন পিপিএম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতার কৃত আসামীদের বিরোদ্বে মাদকদ্রব্য
নিয়ন্রন আইন২০২৩, ৩৬(১)সারণীর ১০(ক)/৪৭ ধারায় মামল রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, পলাতক আসামী দের দরার জন্য আমাদের এ অভিযান আব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *