সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন পান্তাপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনা

 

ডেস্ক রিপোর্ট : সকাল অনুমান ৭:২০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন পান্তাপাড়া নামক স্থানে বগুড়া-রংপুর মহাসড়কে রংপুরগামি লেনে রাস্তার বাম পাশে দাঁড়ানো নষ্ট একটি রড বোঝাই লং ক্যারিয়ার ভিকেল কে একটি কাভার্ড ভ্যান যার রেজি নম্বর ঢাকা মেট্রো ট ১২-৩৬৪৬ এর চালক মোঃ জাকির হোসেন(৩২), পিতা মোঃ সেলিম হোসেন, সাং ইচিয়াপাশা, থানা নলছিটি, জেলা ঝালকাঠি পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে পিছনের ট্রাক ড্রাইভার জাকির হোসেন ট্রাকের কেবিনের মধ্যে আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও রেকার ড্রাইভার এর সহযোগিতায় ড্রাইভারকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। ড্রাইভারের বাম পা গুরুতর যখম প্রাপ্ত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার্ড করেন।একজন পুলিশ সদস্য দিয়ে একটি অ্যাম্বুলেন্স করে ড্রাইভারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়। লং ভেকেল এবং ট্রাক থানা হেফাজতে নেয়া হচ্ছে ।রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। ড্রাইভার এর পরিবারকে খবর দেওয়া রয়েছে। ড্রাইভার এর সাথে কথা বলে জানা যায় ড্রাইভারের চোখে ঘুমঘুম ভাব ছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *