
স্টাফ রিপোর্টার :খেলাঘর বরগুনা জেলা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।জেলা কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান নসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বরগুনা -১ আসনের সংসদ সদস্য এড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা পৌরসভার মেয়র এড. কামরুল আহসান মহারাজ, সাবেক মেয়র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মো: শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতি মন্ডলীর সদস্য হান্নান চৌধুরী ‘ সহ সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল কুমার সরকার, কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল, সম্পাদকমন্ডলীর সদস্য প্রবীর সাহা, সুজন মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ কুদ্দুস সেলিম, মুশফিক আরিফ প্রমুখ।