রাত ২:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি :

খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন টেক্সটাইল মিলের অভ্যন্তরে পুকুরে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ জুন) দুপুরে সোনাডাঙ্গার গোবরচাকা মেইনরোডের কালু কোরাইশীর ছেলে হাবিব কেরাইশী (৯৬) এর লাশ উদ্ধার করা হয়। তিনি নিউমার্কেট এলাকার সানি কসাইয়ের বাবা।

তার ছেলে সনি কোরাইশী (সনি কশাই) জানান, আজ শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে নিউ মার্কেট গোসের দোকানে যান। সেখান থেকে টেক্সটাইল মিলের ভেতরের পুকুরে গোসল করতে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে স্থানীয়রা পুকুরে ভাষমান অবস্থায় তার দেহ দেখতে পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তার দেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের ধারণা গোসল করতে নেমেই তিনি আর উঠতে পারেননি। তিনি চোখে একটু কম দেখতেন বলে তার পরিবারের সদস্যরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *