সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার ভিক্ষা চেয়ে পাইনি : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক রিপোর্ট :
পুরনো স্মৃতিতে ফিরে গেলেন জনপ্রিয় বলি অভিনেত্রী বিদ্যা বালান। অতীতে হোটেলে ভিক্ষা করার অভিজ্ঞতা রয়েছে তার। ভিক্ষা করে কিছু পাননি, তাও অকপটে স্বীকার করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ধরনের স্মৃতিচারণ করেন বিদ্যা।
বিদ্যা জানান, তারকা হিসেবে জনপ্রিয়তা পাওয়ার শুরুর দিকে তিনি IMG নামে ভারতীয় মিউজিক গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেই গ্রুপে প্রতিবছর শাস্ত্রীয় সংগীতের কনসার্টের আয়োজন করা হতো।

ওই কনসার্টে প্রায়ই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন বিদ্যা। টানা তিন দিন ধরে চলে তাদের সে কনসার্ট। সেই কনসার্টেই বিদ্যার বন্ধুরা বিদ্যাকে ওবেরয়-দ্য পামস-এর কফি শপে গিয়ে খাবার ভিক্ষা চাইতে বলে।

চ্যালেঞ্জ গ্রহণ করে ভিক্ষাও করে বিদ্যা। কিন্তু কেউ তাকে কোনো খাবার দেয় না। অভিনেত্রী হিসেবে তাকে না চিনে উল্টো অনেকে বিরক্তও হয়েছে।
হিন্দুস্তান টাইমসের বরাতে আরও জানা যায়, ওই সময় জিম-জ্যাম বিস্কুটের প্রতি তার বিশেষ ভালোবাসা কাজ করতো। তাই IMG নামে ভারতীয় মিউজিক গ্রুপে তিনি যোগদান করে বিদ্যা ভেবেছিলেন অনেক জিম-জ্যাম বিস্কুট তিনি পাবেন। কারণ ওই গ্রুপের স্পনসর ছিল জিম-জ্যাম বিস্কুট কোম্পানি।

অতীতের সেই স্মৃতি হাতড়ে অভিনেত্রী হেসে ফেলেন। সে যাই হোক অতীতের সে বোকা বিদ্যা খুব শিগগিরই পর্দায় আসছেন ‘নিয়ত’ সিনেমা নিয়ে। রুপালি পর্দায়েএ বিদ্যাকে বোকা নয় বরং দেখা যাবে এক জাদরেল গোয়েন্দা হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *