সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু রাশেদ আলমগীর চেয়ারম্যান নির্বাচিত

জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ(Today)  রবিবার ক্ষেতলাল উপজেলা নির্বাচন(Election)  কর্মকর্তা ও বড়াইল ইউপির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনিসার রহমান এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হলো।
এর আগে বড়াইল ইউপি নির্বাচনে ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জুন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আবু রাশেদ আলমগীর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসরাফ আলী ফকির, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, কুতুবুজ্জামান, বায়েজিদ বোস্তাম নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ জুন মনোনয়নপত্র বাছাই হয়। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বড়াইল ইউনিয়নের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর। তফসীল ঘোষিত তারিখ ১৭ জুলাই ৯ টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *