রাত ১১:২১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা খাটিয়ে অন্যের বোট নিয়ে হাওড়ে ঘুরলেন মাহি

বিনোদন ডেস্ক :

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়েছিলেনা নায়িকা মাহিয়া মাহি। হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে ঘুরতে চলে যান হাওরে। কিন্তু সেখানে গিয়ে ঘুরার জন্য কোন বোট পান নাই তাই ক্ষমতা খাটিয়ে অন্য আরেকজনের বুকিং করা বোট নিয়ে ঘুরলেন এই নায়িকা। টাঙ্গুয়ার হাওড়ের অভিজ্ঞতা জানিয়ে শনিবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন এ নায়িকা। আর তাতেই পড়েছেন সমালোচনার মুখে।তার এই কাণ্ডে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

মাহি পোস্টে লেখেন, কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎ টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের সিদ্ধান্ত নিই। কিন্তু হুট করে চাইলেই সেখানে বোট পাওয়া যায় না, ২০ তারিখের আগে কোনো বোট ফ্রি নাই, আমিও নাছোড়বান্দা, জামাইকে বলছি ১৭ তারিখে আমাকে নিয়ে যেতেই হবে। জামাই দিশা না পেয়ে ফোন করলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণ ভাইকে। উনি অন্যজনের বুকিং ক্যানসেল করিয়ে তাদেরকে অন্য বোট দিয়ে ১৭ তারিখে আমাদের জন্য বোট রেডি করে দিলেন। বুঝতে পারলাম সুনামগঞ্জে তার বিশাল প্রভাব। ধন্যবাদ, ফজলে রাব্বী স্মরণ ভাই। আপনি ছাড়া এই ট্রিপ ক্যানসেল হয়ে যেত। ফারিশসহ আমরা ২২ জন দুই দিন এক রাত হাওড়ে অনেক আনন্দ করেছি। সমস্ত দায়িত্ব স্মরণ ভাই অনেক আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *