
বিনোদন ডেস্ক : কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ছবি ক্যাসিনো। এই ছবি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, “ক্যাসিনো বিগ বাজেটের ফিল্ম (Flim)। ঈদের (Eid) দিন যারা সিনেমাটি দেখবেন তারা হল থেকে বের হয়ে প্রশ্ন করবেন কী দেখলাম! দ্বিতীয়বারও ছবিটি দেখতে চাইবেন তারা। ঈদে তাক লাগিয়ে দিতে পারে ক্যাসিনো।”
২০১৯ সালে বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে ছবির গল্পে। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নিজের মেরিটেই চলবে বলে মন্তব্য করেন সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমায় নিরব অভিনয় করেছেন একজন গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে। তার বিপরীতে অভিনয় করেছেন বুবলী।