
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার সামরিক বাহিনী ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে। দেশটির বিমান বাহিনী দাবি করেছে যে, এই হামলায় কমপক্ষে ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়।নাইজেরিয়ান বিমান বাহিনীর (এনএএফ) মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছেন, সেনাদের ওপর হামলার প্রস্তুতির গোয়েন্দা তথ্য পেয়ে শনিবার বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে এই বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, “স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরের সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্রগুলো নাইজেরিয়ার সন্ত্রাসবিরোধী সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।