রাত ৮:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেয়া পায়েল বিয়ে করে হানিমুনে মালেশিয়ায়

বিনোদন  প্রতিবেদক : গুঞ্জন ওঠেছে – গোপনে নাকি বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে মালয়েশিয়ায় গাঁটছড়া বেঁধেছেন তিনি! এ খবর জানিয়েছে কেয়া পায়েলের ঘনিষ্ঠ একাধিক সূত্র। জানা গেছে, পাত্র নাকি কেয়া পায়েলের দীর্ঘদিনের প্রেমিক, নাম রাজীব। মানিকগঞ্জের ছেলে রাজীব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে ব্যবসা করছেন। মানিকগঞ্জ রাজীবদের একটি সিনেমা হলও রয়েছে।

বিয়ের বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে তাতেও সাড়া দেননি। তবে সংবাদমাধ্যমে পায়েলের দাবি, বিয়ের খবর সত্য নয় এবং রাজীবকে তিনি চিনেন না। কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছেন।

জানা যায়, কেয়া পায়েল সর্বশেষ শুটিং করেছেন ২৭ নভেম্বর। পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় গাজীপুর কালমেঘ কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে দুটি সিঙ্গেল নাটকের শুটিং শেষ করেই মালয়েশিয়ায় চলে যান তিনি।

মিডিয়ায় কেয়া পায়েলের পথচলা খুব বেশিদিনের না। তবে অল্প দিনেই অভিনেত্রী নিজের অবস্থান শক্ত করেছেন। অর্জন করেছেন জনপ্রিয়তা। ফলে হাতে তার অসংখ্য নাটকের কাজ। নাটক, মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *