
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একই দিনে তিনটি মৃত্যুর ঘটনা এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে। আত্মহত্যা, বিদ্যুৎপৃষ্টে মৃত্যু এবং এক সিএনজি চালকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক।বুধবার সকাল ৯টার দিকে চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশে মরা বিল থেকে নওপাড়া ইউনিয়নের সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সন্ধ্যা ৬টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে শফিকুল ইসলাম (৩৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, রাত সাড়ে ৮টার দিকে নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোনা গ্রামে শফিকুল ইসলাম (৩২) বাড়ির পাশে রেন্ট্রি গাছে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালকের মৃত্যুর ঘটনায় রাঘবপুর গ্রামের অলি মিয়া নামে একজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত চলমান রয়েছে