
সোনাগাজী প্রতিনিধি: অত্যন্ত আনন্দগণ ও উৎসবমূখর পরিবেশে পহেলা জানুয়ারি সোনাগাজী উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিশুদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে ।
বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ আবদুল গোফরান মোল্লার সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক বিভীষন কুমার বসাকের সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব।
অথিতিদের মধ্যে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও শিশুদের মাঝে বই বিতরণ করেন মাস্টার সামছুল হক, সাবেক সভাপতি কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুল আমিন,সহ সভাপতি ,কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকবাল হোসেন মনসুর (এস.এম.সি সদস্য), রাজু আচার্য্য (পিটিএ সভাপতি), লিটন কুরী (পিটিএ সদস্য)।
অসংখ্য অভিভাবক ও বিদ্যালয়ের অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থীর স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণে বই বিতরণ উৎসব- ২০২৪ ছাত্র-শিক্ষক অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।