
সুন্দর একটি ডেজার্ট হলো “ব্রেড মালাই রোল “। বাসায় থাকা পরিচিত উপকরণ দিয়ে খুব সহজে অত্যন্ত মুখরোচক এই ডেজার্ট বানানো যায়। খুবই সুস্বাদু। একবার বানালে প্রিয়জনের অনুরোধে আপনাকে হয়তো বারবার বানাতে হবে এই ব্রেড মালাই রোল।
“ব্রেড মালাই রোল ”
উপকরণ ঃ
১।দুধ = ১ লিটার, ২।চিনি= আধা কাপ,৩।গুড়া দুধ= আধা কাপ, ৪।ব্রেড = ১০/১২ পিস, ৫।এলাচ=২ টা
প্রস্তুত প্রনালী ঃ
প্রথমে দুধ জ্বাল দিয়ে আধা লিটারের মতো ঘনো করতে হবে। নেড়ে নেড়ে ঘনো করতে হবে যেনো সর কম পড়ে। তারপর নামিয়ে রাখতে হবে। কিছুটা ঠান্ডা হলে দুধের সাথে জাফরান দিয়ে ঢেকে রাখতে হবে। এটা অপশনাল, না দিলেও হবে। ইচ্ছা হলে দুধের সাথে যেকোনো ফ্লেভারও ইউজ করতে পারো, যেমন রোজ এসেন্স, কেওড়া জল ( নিজের ইচ্ছামত, না দিলেও হবে)
অন্য একটি পাত্রে নামিয়ে রাখা দুধ থেকে কোয়ার্টার কাপ দুধ নিয়ে তারসাথে গুড়ো দুধ দিয়ে চুলায় লো ফ্লেমে নেড়ে নেড়ে যখন হালুয়ার মতো একটু শক্ত ডো হবে তখন নামিয়ে রাখতে হবে।
এবার ব্রেডের চারপাশ ফেলে ব্রেডগুলোকে রুটি বেলার পিঁড়ি বা যেকোনো শক্ত বোর্ডের উপর নিয়ে বেলে পাতলা করে তারমাঝখানে গুড়া দুধের ডো টিকে হাত দিয়ে মথে লম্বা রোল করে রুটির মাঝখানে দিয়ে রোল করে সার্ভিং ডিশে নিয়ে উপরে ঘন দুধ ঢেলে বাদাম কুচি, চেরি কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস হয়ে গেলো খুব ঝটপট অত্যন্ত মুখরোচক ইজি ডেজার্ট “ব্রেড মালাই রোল “।
রেসিপিটি তৈরি করছেন : নিশাত ফারজানা, একজন সৌখিন রন্ধনশিল্পী।