রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালের সাক্ষী বোস কেবিন

স্টাফ রিপোর্টার :১০২ বছরের কালের সাক্ষী বোস কেবিন বর্তমানে যা নিউ বোস কেবিন ৯ নং সনাতন পাল লেন, দিগু বাজার নারায়ণগঞ্জতে অবস্থিত, এই হোটেল টি একসময় ছিল চা নাশতার টং ঘর। হোটেলটির মালিক ছিলেন মুন্সীগঞ্জের ষোলঘর গ্রাম থেকে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ আসা, নৃপেন চন্দ্র বসু যার ডাকনাম ছিল ভুলু বাবু। ব্রিটিশ শাসন আমলে নেতাজি সুভাষ চন্দ্র বসু নারায়ণগঞ্জের ১ নং ঘাটে আটক হয়ে থানায় ছিলেন তখন এই ভুলু বাবু তাকে চা খাইয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। কেননা নেতাজি র ছিল ভীষণ চা প্রীতি। পরবর্তীতে অনেক বিখ্যাত মানুষ ভুলু বাবুর বোস কেবিনে এসেছেন। শতবর্ষী হওয়ায় বোস কেবিন নানা ইতিহাসের কালের সাক্ষী। বর্তমানে নৃপেন চন্দ্র বসু র পরবর্তী প্রজন্ম হোটেল টি পরিচালনা করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *