রাত ১২:৩৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ না পেয়ে আর্থিক সংকটে আছেন রাজ

বিনোদন  প্রতিবেদক : স্ত্রী পরীমণির সঙ্গে ছাড়াছাড়ির পর ভালো নেই সমালোচিত – বিতর্কিত চিত্রনায়ক শরীফুল রাজ। শোনা যাচ্ছে তিনি বর্তমান সময়ে অনেকটাই আশ্রয়হীন এবং আর্থিক সংকটে আছেন। তিনি তার সদ্য সাবেক স্ত্রী তার মতোই সমালোচিত – বিতর্কিত চিত্রনায়িকা পরীমনিকে বিয়ের পর থেকে তার বাসাতেই থাকছিলেন। কিন্তু সম্প্রতি প্রাক্তন স্বামীর তালিকায় নাম ওঠা শরীফুল রাজ পরীমনির বাসা ছেড়ে চলে যাওয়ার পর থেকে নিজের নির্দিষ্ট কোনো ঠিকানা করতে পারেননি। এখন তিনি থাকছেন এখানে ওখানে।

রাজের ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে এমন তথ্যই এসেছে সংবাদমাধ্যমে। তারা বলছেন, গেলো মে মাসে সাবেক হয়ে যাওয়া স্ত্রী পরীমণির বাসা ছেড়ে বেরোনোর পর মহানগর প্রজেক্টে বাসা ভাড়া নেন রাজ। তিনি সেখানে অস্থায়ীভাবে কিছুদিন অবস্থান করতে থাকেন। কিন্তু সম্প্রতি ডিভোর্স লেটার পাওয়ার পর এখন কোথাও নির্দিষ্টভাবে থাকছেন না রাজ। তার ঘনিষ্ট সূত্র মতে, রাজ কখনো মহানগর প্রজেক্টে, কখনো নিকেতন, আবার কখনো গুলশানে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকছেন। ইদানিং নাকি তার চলাফেরাও আগের চাইতে এলোমেলো হয়ে গেছে। তিনি নাকি এই অবস্থা থেকে নিজেকে গোছানোর চেষ্টাও করছেন। কিন্তু খুব একটা সুবিধা করতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, গেলো বছর তার অভিনীত ‘পরাণ’ ছবিটি হিট হওয়ার পর নিজের পারিশ্রমিক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন রাজ। ওই কারণে বেশিরভাগ পরিচালক – প্রযোজক নাকি তাকে কাজে নিতে আগ্রহ প্রকাশ করছিলেন না। তাই তিনি নিয়মিত ছবিতে অভিনয় করতে না পারায় এখন আর্থিক সংকটে ভুগছেন।যদিও বর্তমানে ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাজ। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মিশুক মনি। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে রাজের বিপরীতে নায়িকা শবনম বুবলী।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘গুণীন’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমনির সঙ্গে সম্পর্কে জড়ান রাজ। গোপনে বিয়ে করেন ওই বছরের ১৭ অক্টোবর। সেই খবর প্রকাশ করেন গেলো বছরের ১০ জানুয়ারি। সঙ্গে দেন বাবা – মা হতে চলার খবরও। এরপর গেলো বছরের ১০ আগস্ট পৃথিবীতে আসে রাজ – পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর কিছুদিন ভালো গেলেও কয়েক মাস ধরে দফায় দফায় সামনে আসতে থাকে তাদের দাম্পত্য কলহের খবর। ঝগড়া করে একাধিক বার পরীমনির বাসা ছেড়েছেন রাজ। আবার কয়েকদিন পর ফিরেইও এসেছেন। কিন্তু গেলো মে মাসে পরীর বাসা ছাড়ার পর আর ফেরেননি অভিনেতা।

জানা গেছে, পরীর বাসায় আর হয়তো কোনোদিন ফেরাও হবে না রাজের। কারণ, সম্প্রতি পরীমণি ডিভোর্স লেটার পাঠিয়েছেন রাজকে। সেটির প্রতিক্রিয়ায় রাজ বলেছেন, আলহামদুলিল্লাহ। ৯০ দিনের মধ্যে তাদের মধ্যে সমঝোতা না হলে এই ডিভোর্স আইনগতভাবে কার্যকর হয়ে যাবে। সেটির সম্ভাবণাই প্রবল বলে মনে করছেন সবাই। এর কারণ, রাজ – পরীমনি কারোই আগ্রহ নেই তাদের সম্পর্কটাকে আর এগিয়ে নেওয়ার। সে কথা তারা একাধিক বার পরিষ্কার করে জানিয়েও দিয়েছেন।

এদিকে, সম্প্রতি মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট লীগের দ্বিতীয় দিনের খেলায় চিত্রনায়িকা রাজ রিপাকে মারধরের অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাজকে সোশ্যাল মিডিয়ায় তুলোধুনা করেন পরীমণি। তিনি নাম উল্লেখ না করলেও পরিষ্কার ইঙ্গিতে রাজকে ‘এগ্রেসিভ জানোয়ার’ বলে গালি দেন। ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, এই এগ্রেসিভ জানোয়ারটার জন্যই আমি মাঠে যাইনি। সেলিব্রিটি ক্রিকেট লিগে নির্মাতা চয়নিকা চৌধুরীর দলে খেলার কথা ছিল পরীমণির। খেলার জন্যে একদিনও তিনি যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *