রাত ১০:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদতে কাঁদতে শাহরুখের সঙ্গে রানি’র রোম্যান্স

বিনোদন ডেস্ক রিপোর্ট  : বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে অন্তরঙ্গ হয়ে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী রানি মুখার্জি। এই জুটির কাছ থেকে বেশ কিছু সুপারহিট ছবি উপহার পেয়েছেন তাদের দর্শক – ভক্তরাও। কিন্তু রোম্যান্স কিং খ্যাত শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি একবার কেঁদে ফেলেছিলেন রানি। নিজের সেই অভিজ্ঞতাই জানিয়েছেন রানি।

জানা যায়, বলিউড তারকাদের শুটিংয়ে প্রায় সময়েই দেশের বাহিরে যেতে হয়। কখনো কখনো ইউরোপের কনকনে ঠান্ডার মাঝেও তাদেরকে কাজ করতে হয়। এমনই এক ঘটনা ঘটেছিল ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র শুটিং সেটে। তখন মাইনাস ১৪ ডিগ্রিতে হয়েছিল ছবিটির শুটিং। যেখানে একটি গানের দৃশ্যে পাতলা শাড়িতে শাহরুখের সঙ্গে রোম্যান্স করেছিলেন রানি। প্রচণ্ড রকমের সেই ঠান্ডা সহ্য করতে পারেননি তিনি। কিন্তু শুট শেষ না করারও উপায় ছিল না। কোনোমতে প্রতিটা শট শেষ করেই গাড়িতে চলে যেতেন রানি। আর সেখানেই বসে বসে কাঁদতেন তিনি।

শুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে রানি বলেন, আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম। ঠান্ডায় জমে যাচ্ছিলাম। হাঁটার মতো অবস্থাতেও ছিলাম না। প্রতিটা শট শেষে আয়ান আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতেন। সেখানে গিয়ে কাঁদতাম।

শুধু রানিই নয়, বরফের দেশে শুটিংয়ে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বলিউডের অনেক তারকার। শুধুমাত্র গল্পের তাগিদে সেই কষ্ট সহ্য করে অভিনয় করে গেছেন তারা। শাহরুখের সঙ্গে রানি মুখোপাধ্যায় ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র যে গানটির দৃশ্য বরফের দেশে ধারণ করেছিলেন, সেই গান পরে হিট হয়েছিল বলিউডে। ভক্তদেরও কণ্ঠে শোনা গেছে এই ছবির একাধিক গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *