রাত ৮:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অন্য পরিচয়ে আসছেন বুবলী

বিনোদন  প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রের শীর্ষনায়িকা বুবলী। এখন শুধু পর্দার সামনেই নয়, পেছনেও কাজ করবেন।প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। খুলেছেন নিজের প্রযোজনা সংস্থাও। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জীবনের এই নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন নায়িকা। বুবলী জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিগ’, যার পূর্ণনাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।

বিগ প্রোডাকশনের পরিকল্পনা সম্পর্কে বুবলী বলেন, আমি চলচ্চিত্রের মানুষ, তাই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু চলচ্চিত্র বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে আগামী বছর চলচ্চিত্র নির্মাণ করা হবে। তখন সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *