বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসাধারণ একটি চরিত্রে অভিনয় করলেন ইরা শিকদার

বিনোদন  প্রতিবেদক : দীর্ঘাঙ্গী সুন্দরী গ্ল্যামারাস মডেল – চিত্রনায়িকা (Actor)ইরা শিকদার নতুন একটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির নাম ‘কন্যা’। এই ছবির( Film)  প্রধান চরিত্র কন্যা’র রূপদান করেছেন তিনি। ছবিটির আউটডোর শুটিং স্পট ফরিদপুরের রাজবাড়ী থেকে এই তথ্য জানিয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত এই চিত্রনায়িকা। তিনি জানান, কন্যা ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছন রফিকুল ইসলাম খান। এটি নির্মাণ হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানএইচ, আর ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে।

কন্যা(Daughter)  ছবির নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে নিউ ট্যালেন্ট গ্ল্যামারগার্ল ইরা শিকদার বলেন, কন্যা ছবির কন্যা চরিত্রটি একটি অসাধারণ চরিত্র। অভিনয় ক্যারিয়ারে দারুন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। ছবিটির গল্প গড়ে উঠেছে ৯০ দশকের প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আশা করি দর্শকদের অনেকদিন পর এরকম প্রেক্ষাপটের গল্পের চলচ্চিত্র দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, ফরিদপুরের রাজবাড়ীতে ছবিটির শুটিং শুরু হয়েছে ২০ জুন থেকে, চলবে টানা ২৭ জুন পর্যন্ত। ইরা শিকদার ছাড়া ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শেখ হারুন, অভি, আঁকিব মারুফ, রেবেকা, ববি, নিশু, নদী, এলিন, আরিয়ান, শাহানাজ, বাদল।

ইরা শিকদার এই প্রতিবেদককে জানান, কন্যা ছবিটি ছাড়াও তিনটি ছবির কাজ শেষ হয়েছে তার। ছবিগুলো হলো লগ আউট, ভালোবাসি তোমায়, বন্ধু তুই আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *