দুপুর ১২:২২ মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদযাপিত হলো মেঘদূত প্রকাশন আয়োজিত লেখক প্রীতি সম্মিলন-২০২৫

স্টাফ রিপোর্টার :
সাহিত্য ও সাহিত্যিকের কল্যাণে আমরা প্রতিশ্রæতিবদ্ধ- এই শ্লোগানকে ধারণ করে উদযাপিত হলো মেঘদূত প্রকাশন আয়োজিত লেখক-প্রকাশক প্রীতি সম্মিলন-২০২৫। গত ২২ নভেম্বর, শনিবার রাজধানীর বিশ^সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই নান্দনিক আয়োজন করা হয়। অর্ধশতাধিক লেখকের উপস্থিতিতে এই আয়োজনে লেখকরা স্বরচিত কবিতাপাঠ এবং লেখক পরিচিতি পাঠ করেন। বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক প্রফেসর পারভিন সেলিনা আক্তার, কবি ও কথাসাহিত্যিক খান আফিফা লুনা এবং বাংলা বানান ও উচ্চারণ গবেষক রাশেদ চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জামাল হুসেন। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী লুৎফুন নাহার পাখি এবং তাপস ইকবাল।
অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন কবি ডা.আতিয়ার রহমান। আহবায়ক তার বক্তব্যে সমাজ বিনির্মাণে সৌন্দর্য ও জ্ঞানের চর্চাকে গুরুত্ব দেন। তিনি বলেন, বৈষম্যহীন মানবতাবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে সৃজনশীল চর্চার বিকল্প নেই। মানুষের সৃষ্টিশীলতার বিকাশ সাধনের মাধ্যমে জনসাধারণের মধ্যে দেশপ্রেমের বিস্তার ঘটাতে পারলেই আলোকিত সুন্দর সমাজ বিনির্মাণ সহজ হবে। আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মেঘদূত প্রকাশনের কর্মকাÐের প্রশংসা করেন। সৃজনশীল এবং লেখক বান্ধব প্রকাশনা সংস্থা হিসেবে মেঘদূত প্রকাশন বাংলাদেশের সাহিত্যজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে সকলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেন কবি ও কথাসাহিত্যিক নাশিদ নওয়াজেশ এবং কবি ও আবৃত্তিশিল্পী সঞ্চিতা নাসরীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *