বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, তারকাদের প্রার্থনা

বিনোদন ডেস্ক :

উত্তরার মাইলস্টোন স্কুলের দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।

আঁখি আলমগীর ফেসবুকে লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’

অভিনেত্রী সোহানা সাবা খানিকটা হতবাক হয়ে গেছেন এই খবরে। তিনি হতাশা নিয়ে লিখেছেন, ‘আমার ধারণাই ছিলো না যে ঢাকার মতো জনবহুল এলাকায় বিমান চালানো প্রাক্টিস করা হয়!’

অভিনেতা সাইফ খান নিজের উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘আজ উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে। চারপাশে আতঙ্ক, কান্না আর অস্থিরতা। সবাইকে অনুরোধ করছি অপ্রয়োজনে ভিড় না করে নিরাপদ দূরত্বে থেকে উদ্ধারকাজে সহায়তা করুন।’

অভিনেতা তৌসিফ মাহবুব রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশপাশের হাসপাতালে চলে যান।’

নাট্যশিল্পী সাদিয়া আয়মান জানান, ‘উত্তরা আধুনিক হাসপাতাল ও মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতার প্রয়োজন। প্লিজ এগিয়ে আসেন!’

অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো।’

গায়িকা পড়শি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। সকল শিক্ষার্থীসহ যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য প্রার্থনা করছি।’

এই দুঃখজনক দুর্ঘটনায় সারা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং সকলের দিক থেকে এখন একটাই প্রার্থনা- আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন।

 

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *