ভোর ৫:২৮ রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় CSB প্রোডাকশন হাউজের যাত্রা শুরু

বিনোদন ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরায় আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “CSB প্রোডাকশন হাউজ”। উত্তরার দিয়াবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত এই প্রোডাকশন হাউজে এক ছাদের নিচে রাখা হয়েছে মিডিয়া ও শুটিং সংশ্লিষ্ট সকল সুবিধা।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে রয়েছে অত্যাধুনিক এডিটিং প্যানেল, উন্নত মানের ক্যামেরা ও লাইটিং সুবিধা, ইনডোর শুটিংয়ের জন্য সুসজ্জিত শুটিং হাউসসহ মিডিয়া কর্মীদের জন্য আরামদায়ক পরিবেশ। এছাড়াও শুটিং ইউনিট ও অতিথিদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
CSB প্রোডাকশন হাউজের কর্ণধার বোরহান উদ্দিন বলেন , “নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও, ইউটিউব কনটেন্ট ও বিভিন্ন কর্পোরেট প্রজেক্টের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য”। নতুন এই প্রতিষ্ঠানটি মিডিয়া জগতে তরুণ নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা,নতুন এই উদ্যোগ উত্তরার মিডিয়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *