
উত্তরা প্রতিনিধি :
উত্তরাতে গত ২৭ ও ২৮ এপ্রিল ভিন্নমাত্রা প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত একক বইমেলা। উত্তরার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠান “পরশমণি ল্যাবরেটরি স্কুলের” মেইন ক্যাম্পাসে দুইদিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা উদ্বোধন করেন- পরশমণি ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পারভীন নাসের ভাসানী, সভাপতি – মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ। সভাপতিত্ব করেন- অধ্যক্ষ মুহাম্মাদ নূরউদ্দিন সোহাগ। সার্বিক ব্যবস্থাপনায়- মুহাম্মদ মাসুম বিল্লাহ, প্রকাশক ও প্রধান নির্বাহী, ভিন্নমাত্রা প্রকাশনী।