
বিনোদন ডেস্ক : ১১ এপ্রিল মঙ্গলবার উত্তরা সেন্টাল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে ক্লাবের উপদেষ্টা ও সদস্যরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের সভাপতি আশরাফুল আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল শিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান,অভিনেত্রী ডলি জহুর,টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার’স এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান ,সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টর গিল্ড’স এর সভাপতি অনন্ত হীরা ,সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ,টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক আহসান আলমগীর, উত্তরা মিডিয়া ক্লাবের উপদেষ্টা আহসানুল হক সেলিম, অভিনেত্রী শবনম, অভিনেত্রী মৌ,অভিনেতা ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা এ বি এম সাইদুল হক প্রমুখ। উত্তরা সেন্টাল মিডিয়া ক্লাব থেকে এ বছর যারা চলচ্চিত্র পুরস্কার -২০২১ পেয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়, তারা হলেন আজীবন সম্মাননা পাওয়া অভিনেত্রী ডলি জহুর কে, শ্রেষ্ঠ চিত্রনাট্যর জন্য নুরুল আলম আতিক,শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মাতিয়া বানু শুকু,শ্রেষ্ঠ অভিনয় খল চরিত্রের জন্য আব্দুল মান্নান খান।