রাত ৪:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ড. ইয়াসমিন আর লেখা

 

ডেস্ক রিপোর্ট :উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ইউনিভার্সিটির পিআর ইনচার্জ প্রদীপ্ত মোবারক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।

ড. লেখা ২০০৩ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক, বিভাগীয় সভাপতি এবং স্কুল অফ এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।  হাতে গোণা কয়েকজন নারী উপাচার্যের একজন হিসেবে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করলেন।

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. লেখা বিভিন্ন পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *