বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-উল- আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভিষ্টন ইলেকট্রনিক্স লি. এর ম্যানেজিং ডিরেক্টর মো: আজিজুর রহমান

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভিষ্টন ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর মো: আজিজুর রহমান এক শুভেচ্ছা বার্তায় তিনি ভিস্টন ইলেকট্রনিক্স লিমিটেড এর সকল ক্রেতা ব্যাবসায়িক পার্টনার ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা জানান ।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত,ঈদ অর্থ খুশি, আনন্দ, এদিনে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভূলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়।ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।ঈদ শুধু আনন্দ দেয়না,মানুষে মানুষে ভেদাভেদ ভূলে গিয়ে সামাজিক বন্ধনকে সদৃঢ করে।

তিনি আরও বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *