বিকাল ৫:৫৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির সঙ্গে বৈঠক শেষে যা বলল ইইউ প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার :
পরিস্থিতি মূল্যায়ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ( ১১ জুলাই ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নির্বাচন কমিশনের ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইইউ’র প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো।
ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যালোচনায় দুই সপ্তাহের জন্য আমরা এখানে এসেছি। পর্যালোচনা শেষে ইইউর উচ্চ পদস্ত কর্মকর্তাদের জানাব। তারপর পর্যবেক্ষণ প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের কোনো মিডিয়া প্রফাইল নেই, তাই কোনো প্রশ্ন নিচ্ছি না।

বৈঠকে ইইউ-এর প্রতিনিধি দলের পাঁচ সদস্য, সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত রোববার ভোরে ইইউ প্রতিনিধিদল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করে। সফরের দ্বিতীয় দিন (সোমবার) আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *