বিকাল ৪:৪৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান- ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তান সেনাপ্রধান এর সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে হবে এ বৈঠক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুযায়ী, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *