রাত ১:৫০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের বিরুদ্ধে আরও ৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
দেশজুড়ে সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দেশজুড়ে মোট মামলা দেড়শ ছাড়িয়েছে। এসব মামলা নিয়ে একসঙ্গে কাজ করছে বেশ কয়েকটি তদন্তকারী দল। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে ৯ মে। বাকি তিনটি হয়েছে পরদিন, ১০ মে।
মামলার বিষয়ে ইমরান খান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

গত ৯ মে আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু পিটিআই সমর্থকরা। পরপরই লাহোরে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও আগুন দেয় পিটিআই সমর্থকরা, প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান।
এছাড়া, লাহোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। পরে সেখানে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। বিক্ষোভকারীরা পাঞ্জাবে ১৪টি সরকারি স্থাপনা বা ভবন এবং পুলিশের ২১টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পাকিস্তানের দুই প্রদেশে মোবাইল ডাটা সার্ভিস পাশাপাশি স্কুল এবং অফিসও বন্ধ রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *