দুপুর ১:২৩ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিচিত্রা’র গান নিয়ে অশ্লীলতার অভিযোগ

বিনোদন  প্রতিবেদক : বৃষ্টি ভেজা বিকেলে বন্ধ এক ঘরে একে অপরকে জড়িয়ে ধরে রেখেছেন প্রেমিক যুগল। চারপাশে নিস্তব্ধতায় দু’জন দু:জনের প্রেমে গভীরভাবে মগ্ন। একপর্যায় দুজনের মাঝে দেখা যায় চুম্বন দৃশ্য এবং বেশ কিছু অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য। এটি ২০ অক্টোবর মুক্তি পাওয়া ‘ইতিচিত্রা’ নামের একটি ছবির দৃশ্য। এই দৃশ্য এবং ছবিটির এক গান নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠেছে।

শনিবার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ইতিচিত্রা ছবির ‘কাছে আয়নারে তুই’ শিরোনামের নতুন একটি গান। আর সেই গানেই দেখা গেছে এমন অন্তরঙ্গ মুহুর্তের একাধিক দৃশ্য। আর এই দৃশ্য দেখে নেটদুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে গানটির বেশ কিছু ছোট ছোট দৃশ্য যা দেখে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, গেলো ২০শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাইসুল ইসলাম অনিক পরিচালিত প্রথম চলচ্চিত্র ইতিচিত্রা। ছবিতে অভিনয়ের জন্যে বেছে নেওয়া হয় নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতুকে। ছবির বেশ কিছু দৃশ্যেও দেখা গেছে অন্তরঙ্গ মুহুর্ত। এই বিষয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, দর্শকের ভিন্ন ধাচের এক ভালবাসার গল্প উপহার দিতে চেয়েছি। ছবিতে রয়েছে চিঠির যুগের দূষ্ট মিষ্টি প্রেম। আর গল্পের প্রয়োজনে এই ধরনের দৃশ্য দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *